Nekre News
প্রকাশঃ 25-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ঘুষ ও দুর্নীতির বিভাগীয় মামলায় দণ্ডিত হয়ে পদাবনতি আক্কেলপুর থানার ওসি এখন এসআই

জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানাকে ঘুষ ও দূর্নীতির অভিযোগে বিভাগীয় মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পদাবনতি দিয়ে উপ-পরিদর্শক (এসআই) করা হয়েছে।

জানা গেছে, ২০১৮ সালে রংপুর ডিবিতে পরিদর্শক (ইন্সপেক্টর) পদে কর্মরত থাকাকালীন রংপুরের পীরগঞ্জ থানার একটি হত্যা মামলায় মাসুদ রানার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগে বিভাগীয় মামলা হয়। তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ার ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ওসি (ইন্সপেক্টর) পদ থেকে আগামী তিন বছরের জন্য এসআই পদে অবনতি করা হয়।

এর আগে তিনি আক্কেলপুর থানায় গত ২০২৩ সালের ২০ জুলাই ওসি (তদন্ত) হিসাবে এবং পরে ২০২৫ সালের ৮ মার্চ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে যোগদান করেছিলেন।

জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৮ সালের একটি রংপুরের একটি ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। সেই প্রেক্ষিতে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে ১১ মাদকাসক্তের বিভিন্ন মেয়াদে সাজা

1

সুবিধাভোগী নির্ধারণে ব্যতিক্রমী উদ্যোগ

2

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে কলম ও ফুল বিতরণ করলো

3

ইট ভাটার খোঁয়ায় নষ্ট ধানখেত, কৃষকেরা পেলেন ক্ষতিপূরণের টাকা

4

নওগাঁর তপোবন বালিকা উচ্চ বিদ্যালয়ে ভুয়া ভাউচারে প্রকল্পের টা

5

দুপচাঁচিয়ায় স্ত্রীর মামলায় স্বামী ও ছয় মাসের সাজাপ্রাপ্ত আস

6

আক্কেলপুর জুলাই শহীদদের স্মৃতিতে ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম

7

বগুড়ায় বালু উত্তোলন নিয়ে উত্তেজনা, সংঘর্ষে আহত চারজন

8

মাদক বিক্রির তথ্যে গড়মিল, সেনাবাহিনীর অভিযানে আটক ৩

9

দুপচাঁচিয়ায় সাবেক সংসদ সদস্য এ্যাড. নূরল ইসলাম সহ ৯জনের বির

10

টাঙ্গাইলে গরু ডাকাতির ঘটনায় জয়পুরহাটে এক আসামি গ্রেপ্তার

11

নওগাঁয় অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ শুরু

12

আক্কেলপুরে জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

13

জাহাজভাঙা কারখানায় মৃত্যু থেমে নেই

14

নওগাঁয় কৃষি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

15

পুকুর দেখভালের দায়িত্ব নিয়ে অবৈধভাবে বিএনপি নেতার মাটি বাণিজ

16

ধামইরহাটে যুবকের মৃতদেহ উদ্ধার

17

ঈদ উল আযহা আত্মত্যাগ ও সহমর্মিতার বার্তা: শাহিনুর রহমান হামি

18

আদমদীঘিতে ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ পাঁচ দিন পর মায়ের মামলা

19

পোরশায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

20