স্টাফ রিপোর্টার
প্রকাশঃ 28-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জয়পুরহাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ছাত্রদলের এক নেতা। বুধবার দুপুর সাড়ে ১২টায় জয়পুরহাট শহরের ইসলামনগর এলাকায় ছুরিকাঘাতে নিহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত পিয়াল জয়পুরহাট শহর শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ইসলামনগরের মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে।
স্বজনদের অভিযোগ, স্থানীয় সোহেল, রুবেল, কাওসার এবং রাজ্জাক নামের কয়েকজন ব্যক্তি এলাকায় মাদক বিক্রিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। নিহত পিয়াল তাদের এই কর্মকাণ্ডে বাধা দেওয়ায় পূর্বেও একাধিকবার হামলার শিকার হন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা সুষ্ঠু বিচার দাবি করেছেন।
পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরশায় তেঁতুলিয়া ও ছাওড় ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

1

আদমদীঘিতে পদদলিত করে ১৫ দিন বয়সী এক হাজার মুরগীর বাচ্চা মেরে

2

“বিএনপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার নয়” — জয়পুরহাটে ওবায়দুর

3

নওগাঁয় রক্তদাতা দিবসে পথচারীদের মাঝে শরবত বিতরণ

4

পোরশায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি সহায়তা প্রদান

5

এল ক্লাসিকোর আগে দুঃসংবাদ পেল রিয়াল

6

নওগাঁয় সার্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

7

রানা প্লাজা ধসের এক যুগ তিন কারণে কারখানার ত্রুটি সংশোধন কাজ

8

আত্রাইয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

9

আক্কেলপুরে জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

10

প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে ২৭টি বিদ্যালয়ের শিক্ষার্থী

11

লাভের চেয়ে ক্ষতি করে যেই গাছ

12

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী ও সন্তানকে অস্বীকারের অভিযোগ, স্

13

টাঙ্গাইলে গরু ডাকাতির ঘটনায় জয়পুরহাটে এক আসামি গ্রেপ্তার

14

ধামইরহাটে ট্রাকের ধাক্কায় মোবাইল মেকার নিহত

15

নওগাঁর বদলগাছীর ইউপি চেয়ারম্যান আনোয়ার কারাগারে

16

পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু

17

সান্তাহারে শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুর

18

ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষ রোপন কর্মসুচি

19

কালাইয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

20