চম্পক কুমার, স্টাফ রিপোর্টার
প্রকাশঃ 31-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে তালগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

জয়পুরহাট সদর উপজেলার ধারকি মণ্ডলপাড়া এলাকায় তালগাছ থেকে পড়ে ফরিদুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুর ১২টায় জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে এদিন সকাল সাড়ে ৭টার দিকে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা
নিহত যুবকের ফরিদুল ইসলাম সদর উপজেলার ধারকি গ্রামের আকন্দপাড়ার আলাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল ৭টার পর স্থানীয় একজন লোক কবরস্থানের পাশ দিয়ে মাঠে যাওয়ার সময় একজনের মরদেহ দেখতে পান। এরপর আরও লোকজন সেখানে জড়ো হন। মরদেহটি ফরিদুলের বলে শনাক্ত করার পরে পুলিশকে খবর দেওয়া হয়। ওই মরদেহের পাশে একটি তালগাছ থাকায় অনেকের ধারণা, ওই যুবক তালগাছে ওঠেছিলেন। গাছ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু ঘটেছে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ফরিদুল ইসলাম বাজারে তাল বিক্রি করেন। সেজন্য আজ সকাল ৭টার পর একটি তালগাছে ওঠেন। অসাবধানতাবশত তিনি ওই গাছ থেকে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমস্যামুক্ত জীবনের চাবিকাঠি: মাত্র ৮টি সহজ কাজ

1

জয়পুরহাটে চেয়ারম্যান শুন্য ২২ ইউপি, ফিরতে চান আওয়ামী লীগপন্থ

2

নুরনগর ইউনাইটেড ডিগ্রি কলেজের সঙ্গে সোনালী ব্যাংকের ডিজিটাল

3

পাঁচবিবিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

4

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে আহত ৭৯ জনের মাঝে চেক বিতরণ

5

সুবিধাভোগী নির্ধারণে ব্যতিক্রমী উদ্যোগ

6

ধামইরহাট পৌরসভার আয়োজনে জলবায়ু, কঠিন বর্জ্য ও পানি ব্যবস্থাপ

7

পাঁচবিবিতে ডিবি পরিচয়ে তল্লাশীর নামে অর্থ হাতিয়ে নেয়া সেই প্

8

আ জ ম নাসিরের ক্যাশিয়ার, জমির এখনও চসিকের ঠিকাদার!!!

9

কালাইয়ে চালক-সহকারীকে ধান ক্ষেতে ফেলে সয়াবিন তেলভর্তি ট্রাক

10

নওগাঁয় ছদ্মবেশে নির্বাচন কার্যালয়ে দুদক, টাকা লেনদেনের প্রমা

11

দুই মাসে লাখ টাকার মাটি বিক্রি, পুকুর খননে প্রশাসনের চোখ নেই

12

আদমদীঘিতে পদদলিত করে ১৫ দিন বয়সী এক হাজার মুরগীর বাচ্চা মেরে

13

ছয় দফা দাবিতে উত্তাল পলিটেকনিক, সারাদেশে শাটডাউন কার্যকর

14

জয়পুরহাটে ঢাকাগামী বাসে সেনা অভিযান, অতিরিক্ত ভাড়া ফেরত পেলে

15

আক্কেলপুরে জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

16

অতিরিক্ত গরমে পেট ঠান্ডা রাখবেন যেভাবে

17

জয়পুরহাটের কালাইয়ে ১১ বছরের এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার

18

পোরশা সীমান্তে বাংলাদেশী রাখালকে হত্যার ৩দিন পর অর্ধগলিত লাশ

19

নওগাঁয় সার্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

20