Nekre News
প্রকাশঃ 21-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম সোলায়মান আলীর ছেলে বেহেস্তী রহমান ঈদকে (২২) গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় জয়পুরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।
এর আগে, গত ১৩ এপ্রিল এক গৃহবধূ বাদী হয়ে জয়পুরহাট থানায় বেহেস্তী রহমান ঈদকে আসামি করে মামলা করেন। এরপর বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে র‌্যাব-১ এর একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর জয়পুরহাট থানার পুলিশ তাকে ঢাকা থেকে নিয়ে আসেন।
গ্রেফতার বেহেস্তী রহমান ঈদ জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম সোলায়মান আলীর ছেলে। জেলা শহরের বিশ্বাসপাড়া মহল্লার বাসিন্দা তিনি। বেহেস্তী রহমান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে সদর উপজেলার এক যুবতীর সাথে বেহেস্তী রহমান ঈদের প্রায় সাত মাসের প্রেমের সম্পর্ক ছিল। সেই সময় তাদের অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করা হয়। একই সময়ে বেহেস্তী অন্য মেয়ের সাথেও প্রেম করতেন। বিষয়টি জানার পর দুইজনের মধ্যে যোগাযোগ বন্ধ হয়। গত ৫ জানুয়ারি ওই মেয়ের বিবাহ হয়। এরপর বেহেস্তী ওই মেয়েকে ফোন করে গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন।
এরই ধারাবাহিকতায় ঈদুল ফিতরের কয়েকদিন আগে ওই মেয়েকে কল করে নিয়মিত যোগাযোগ রাখতে বলেন এবং স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ করার কথা বলেন। এতে ওই মেয়ে অসম্মতি জানায়। এরপর গত ৯ এপ্রিল রাতে ওই মেয়ের ব্যক্তিগত অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ওই মেয়ে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
জয়পুরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, পর্নোগ্রাফি মামলায় বেহেস্তী রহমান ঈদকে র‌্যাব-১ ঢাকায় গ্রেফতার করেছে। বুধবার রাতে পুলিশ পাঠিয়ে ঢাকা থেকে তাকে জয়পুরহাটে আনা হয়েছে। আজ বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচবিবিতে একই দিনে ৫ বাড়ীতে দূর্ধষ চুরি

1

সান্তাহার ইউনিয়ন পরিষদের আড়াই কোটি টাকার বাজেট ঘোষণা

2

জয়পুরহাটে ঢাকাগামী বাসে সেনা অভিযান, অতিরিক্ত ভাড়া ফেরত পেলে

3

আদমদীঘিতে ট্যাপেন্টাডল সহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

4

ডাঃ প্রবীর চৌধুরীর শেল্টারে কম্পাউন্ডার সজীবের অপারেশন! ভুল

5

বিপুল পরিমাণ পাথরের মজুদ বিক্রি নেই উৎপাদন দিন দিন বৃদ্ধি পা

6

ধামইরহাটে দুর্বৃত্তের হামলায় ছাগল ব্যবসায়ী উজ্জল খুন

7

ধামইরহাট থানা হেফাজতে রাখা প্রশ্নপত্র তছনছ, ওসিসহ ৬ পুলিশ প্

8

ইউটিউবের নতুন চেহারা: মিলবে আরও স্মার্ট ফিচার

9

পাঁচবিবিতে কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

10

ধামইরহাটে ট্রাকের ধাক্কায় মোবাইল মেকার নিহত

11

কালাইয়ে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

12

পোরশায় বিদ্যুৎপৃষ্টে ইউপি সদস্যের মৃত্যু

13

বগুড়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ৮৫ লক্ষ ট

14

দুপচাঁচিয়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

15

ঈদ উল আযহা আত্মত্যাগ ও সহমর্মিতার বার্তা: শাহিনুর রহমান হামি

16

বিএনপি রাজনীতির রণাঙ্গনে: বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সম্

17

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ

18

পোরষায় বেপরোয়া ট্রাক্টরের বলি: একসাথে হারিয়ে গেল দুটি প্রাণ

19

আ. লীগ নিষিদ্ধের দাবিতে জয়পুরহাটে গণতান্ত্রিক ছাত্র সংসদের ব

20