Nekre News
প্রকাশঃ 24-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

নাটোরে আইনজীবীর বাড়িতে ডাকাতি, আহত ৩

নাটোরের লালপুর উপজেলায় এক আইনজীবীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন ওই আইনজীবীসহ পরিবারের তিনজন।

বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর লালপুর সদর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত আইনজীবী সাধন কুমার দাস (৪২) নাটোর জেলা আইনজীবী সমিতির সদস্য। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল রাম দা, হাঁসুয়া ও চায়নিজ কুড়াল নিয়ে বাড়ির পেছনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রথমেই তারা সাধন কুমারকে শয়নকক্ষে পেয়ে হাত-পা ও চোখ-মুখ বেঁধে ফেলে। টাকা ও স্বর্ণালংকার দিতে অস্বীকৃতি জানালে তাকে কুপিয়ে জখম করে।

চিৎকার শুনে এগিয়ে আসেন তাঁর ভাতিজা রিপন কুমার দাস (৩২) ও রিপনের স্ত্রী সুমি রানী (২৫)। তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাদেরও কুপিয়ে আহত করে। পরে ডাকাতরা বাড়ি থেকে প্রায় তিন লাখ টাকা এবং প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে গুরুতর আহত সাধন কুমারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত রিপন জানান, তাঁর কাকা অসাবধানতাবশত শয়নকক্ষের দরজা খুলে ঘুমিয়ে পড়েছিলেন, যা ডাকাতদের জন্য সুবিধা হয়ে দাঁড়ায়। ডাকাতরা খুব দ্রুত, মাত্র পাঁচ মিনিটেই পুরো ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় বলে জানান তিনি।

এ বিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান বলেন, "খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো অভিযোগ পাওয়া যায়নি, তবে অপরাধীদের ধরতে অভিযান চলছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপচাঁচিয়ায় পার্টনার কংগ্রেস প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষন

1

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামায়াত বিশ্বাসী নয়

2

নওগাঁয় সার্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

3

জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেফতা

4

জয়পুরহাটের কালাইয়ে ১১ বছরের এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার

5

ধামইরহাটে ট্রাকের ধাক্কায় মৃত্যুর কোলে সেনা কর্মকর্তার

6

দুপচাঁচিয়ায় স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

7

ইসলামী ব্যাংকে চলছে এ কেমন প্রহসন? টাওয়ার নির্মাতারা মুক্ত,

8

বেতন এক ধাপ বাড়ানোর ঘোষণা, প্রাথমিক শিক্ষকদের মধ্যে ভিন্নমত

9

কালাইয়ে নারী উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা

10

ধামইরহাট থানায় রক্ষিত প্রশ্নপত্র ফাঁস এর ঘটনায় জড়িতদের শাস

11

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোয় ১৬ ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত

12

জয়পুরহাটে ঢাকাগামী বাসে সেনা অভিযান, অতিরিক্ত ভাড়া ফেরত পেলে

13

পুকুর দেখভালের দায়িত্ব নিয়ে অবৈধভাবে বিএনপি নেতার মাটি বাণিজ

14

এ বছর ৩ আগস্ট বিচার, সংস্কার, নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনে

15

নওগাঁয় দিনব্যাপী আম মেলা ও উদ্যোক্তা সম্মেলন

16

কৃষিবিদ মোঃ লুৎফর রহমানের পদোন্নতি জনিত বিদায় অনুষ্ঠান

17

নওগাঁর এক কলেজে দুই অধ্যক্ষ, চেয়ারে বসা নিয়ে টানাহেঁচড়া

18

চাঁদপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির ২ কোটি ৭৩ লক্

19

নওগাঁর আলতাদিঘী জাতীয় উদ্যান গেটের নির্মাণ কাজে অনিয়মের অভিয

20