ডি.এম রাশেদ, পোরশা প্রতিনিধি
প্রকাশঃ 18-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

পোরশায় বাগানের আম চুরি করতে এসে আটক দুই চোর

নওগাঁর পোরশায় গভীর রাতে বাগানের আম চুরি করতে এসে আটক হয়েছেন দুই চোর। আটকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদরের সংকরবাতি বটতলা গ্রামের নুরুল হুদার ছেলে জাহিদ হাসান(২৫) ও একই এলাকার দাড়িয়াপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে একেএম বাদরুল আলম(৪৮)। জানা গেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে আটকৃত দু’জন ২টি ট্রাক্টর ও তাদের সংঘবদ্ধ প্রায় অর্ধশতাধীক সহযোগীদের নিয়ে আম চুরি করতে আসে পোরশা উপজেলার ঘাটনগর ইউপির বড়গ্রামে। তারা ঐ এলাকার ডা. সাইদুর রহমানের একটি বড় বাগানের আম চুরি করতে শুরু করে। পাহারাদার টের পেয়ে কৌশলে বাগান মালিক ও স্থানীয়দের জানান। বাগান মালিক ও
এলাকাবাসীর ফোন পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয় জাহিদ হাসান ও বাদরুল আলমকে। অভিযানের টের পেয়ে পালিয়ে যায় তাদের সংঘবদ্ধ সহযোগীরা। এসময় ঘটনাস্থল থেকে ২টি ট্রাক্টর ও ৭০ক্যারেট আম জব্দ করা হয়েছে। এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর ছিদ্দিক জানান, এ ঘটনায় বাগান মালিক ডা. সাইদুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন। আটকৃতদের জেল হাজতে পাঠানোরপ্রস্ততি চলছে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে আইনজীবীর বাড়িতে ডাকাতি, আহত ৩

1

আক্কেলপুরে জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

2

সান্তাহারে শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুর

3

জ্বর হলে কী করবেন

4

জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেফতা

5

পুষ্প কেতন পত্রিকার লগো উন্মোচন ও পুষ্প কেতন সাহিত্য সংঘের ক

6

বিপুল পরিমাণ পাথরের মজুদ বিক্রি নেই উৎপাদন দিন দিন বৃদ্ধি পা

7

১৭ বছর পর দেশে ফিরছেন ডা. জুবাইদা রহমান: শাশুড়ি খালেদা জিয়

8

নওগাঁয় সার্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

9

টেলিটক নাম্বার দেখার উপায়

10

কালাইয়ে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

11

জয়পুরহাটে আলোচিত ছাত্রদল নেতা হত্যা: আরও ৩ জন গ্রেপ্তার

12

পাঁচবিবিতে কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

13

কালাইয়ে ঈদকে সামনে রেখে ব্যাস্ত সময় পার করছে কামাররা

14

৫ দিনেও সন্ধান মেলেনি শিশু রাফি খন্দকারের

15

সান্তাহারে মাদক বেচতে সৌদি প্রবাসীর বাড়িতে অবস্থান, এ্যাম্প

16

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু

17

ডোবায় ডুবে গেল স্বপ্ন: আম ধুতে গিয়ে প্রাণ হারাল শিশু

18

আক্কেলপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষা অফিসের অফিস সহকরীর ম

19

চট্টগ্রামে পপুলার লাইফের ৩ কোটি ৭৭ লক্ষ টাকার বীমা দাবীর চেক

20