Nekre News
প্রকাশঃ 24-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

পোরষায় বেপরোয়া ট্রাক্টরের বলি: একসাথে হারিয়ে গেল দুটি প্রাণ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর পোরশায় নাজমুল হক সুমন(২১) ও আজিম উদ্দিন(২৩) নামের দুই বন্ধুর জীবন কেড়ে নিয়েছে বেপরোয়া মাটিবাহী ট্রাক্টর। নিহত নাজমুল হক সুমন উপজেলার নিতপুর পুরাতন পাড়ার মজিবর রহমানের ছেলে ও আজিম উদ্দিন একই এলাকার মোতাহারের ছেলে। জানা গেছে, গত বুধবার ১২টার পর তারা দুই বন্ধু মোটরসাইকেল যোগে উপজেলার সুতরইল মোড়ের দিকে যাচ্ছিলেন। এসময় তারা নিতপুর-সারাইগাছী সড়কের বড় ব্রিজ এলাকায় পৌঁছিলে ইট ভাটার রাস্তা হতে হঠাৎ করে একটি
মাটিবাহী ট্রাক্টর বেপরোয়া গতিতে মেইন সড়কের উপর এসে উঠে পড়ে। এতে মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে নিহত হন নাজমুল হক সুমন। আহত অবস্থায় আজিম উদ্দিনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দিবাগত রাত ১১টায় তিনিও মারা যান। এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর ছিদ্দিক জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচবিবিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

1

মাদকের চেয়েও ভয়াবহ মোবাইল আসক্তি........জেলা প্রশাসক

2

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু

3

জয়পুরহাটে ৪ দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন

4

আক্কেলপুর জুলাই শহীদদের স্মৃতিতে ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম

5

ধামইরহাট পৌরসভার আয়োজনে জলবায়ু, কঠিন বর্জ্য ও পানি ব্যবস্থাপ

6

আক্কেলপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষা অফিসের অফিস সহকরীর ম

7

লন্ডনে বসছেন মুহাম্মদ ইউনূস–তারেক রহমান, নেপথ্যে আছে খালেদা

8

গণ অধিকার পরিষদ থেকে বহিস্কৃত নেতার এনসিপিতে যোগদান; সংবাদ স

9

কালাইয়ে শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের মেধাবীদের এককালিন বৃত্তি প্

10

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে আহত ৭৯ জনের মাঝে চেক বিতরণ

11

জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেফতা

12

আক্কেলপুরে ১৭ বছর পর প্রকাশ্যে সদস্য সংগ্রহে জামায়াত

13

আক্কেলপুরে কলেজ শাখা ছাত্রদলের কমিটি প্রকাশের পর থেকেই মতবির

14

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে কলম ও ফুল বিতরণ করলো

15

ময়মনসিংহে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ কোটি ৭৫ লক্

16

ইউটিউবের নতুন চেহারা: মিলবে আরও স্মার্ট ফিচার

17

আ জ ম নাসিরের ক্যাশিয়ার, জমির এখনও চসিকের ঠিকাদার!!!

18

পোরশায় পানির সংকট নিরসনের দাবীতে মানববন্ধন

19

দুপচাঁচিয়ায় স্ত্রীর মামলায় স্বামী ও ছয় মাসের সাজাপ্রাপ্ত আস

20