এস এম শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
প্রকাশঃ 19-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে পপুলার লাইফের ৩ কোটি ৭৭ লক্ষ টাকার বীমা দাবীর চেক হস্তান্তর

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের বীমা দাবীর ৩ কোটি ৭৭ লক্ষ টাকার চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার (১৮ মে ) সকালে চট্টগ্রামে আগ্রাবাদে দি ভিলেজ, ফিনলে হাউজে এ বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন  সভা অনুষ্ঠিত হয়।
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের আল আমিন বীমা প্রকল্পের উর্ধ্বতন মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক শামসুজ্জামান সেলিমের সভাপতিত্বে  বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য  বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক ( ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, আল আমিন বীমা প্রকল্পের উর্ধ্বতন  নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সেলিম মিয়া, আল বারাকাহ্ ইসলামী একক বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক  সাজ্জাদ মাহমুদ কিশোর,
আল আমিন একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আতিকুর রহমান প্রমুখ।
উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে ৩ কোটি ৭৭ লক্ষ টাকার বীমাদাবীর চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমজীবী মানুষের সংগ্রাম ও একতার স্মারক মহান মে দিবস আজ

1

এল ক্লাসিকোর আগে দুঃসংবাদ পেল রিয়াল

2

কালাইয়ে চালক-সহকারীকে ধান ক্ষেতে ফেলে সয়াবিন তেলভর্তি ট্রাক

3

জয়পুরহাটে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

4

স্নাতক সমমানের দাবিতে নওগাঁয় নার্সিং শিক্ষার্থীদের প্রতিবাদ

5

তাপপ্রবাহ আজ থেকে কমে আসতে পারে

6

জয়পুরহাটে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৩ তরুণ-তরুণী

7

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে শতভাগ পাশ, সবাই জিপিএ-৫

8

জয়পুরহাট-হিলি সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিককে পুশ-ইন করেছে ব

9

পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু

10

গল্প তবু ঈদ আসে

11

আ. লীগ নিষিদ্ধের দাবিতে জয়পুরহাটে গণতান্ত্রিক ছাত্র সংসদের ব

12

এপ্রিল পেরুলেই সংকট বাড়বে: নির্বাচন নিয়ে জামায়াত আমিরের হুঁশ

13

সংসদ নির্বাচনে প্রার্থীর বয়স ন্যূনতম ২৩ করার প্রস্তাব গণ অধি

14

বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে সাবেক এমপি গোলাম মোস্তফার লিফলেট

15

মৃত্যুর ট্রেন: ১০০ কিমির নিচে নামলেই বিস্ফোরণ

16

জয়পুরহাটের কালাইয়ে ১১ বছরের এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার

17

ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষ রোপন কর্মসুচি

18

সান্তাহারে মাদক বেচতে সৌদি প্রবাসীর বাড়িতে অবস্থান, এ্যাম্প

19

দুপচাঁচিয়া প্রেসক্লাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী

20