Deleted
প্রকাশঃ 1-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

আক্কেলপুরে ১৭ বছর পর প্রকাশ্যে সদস্য সংগ্রহে জামায়াত

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’- এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সংগ্রহ অভিযান ও লিফলেট বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার বিকেলে ৫ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী   আক্কেলপুর পৌর শাখার উদ্দোর্গে হাসপাতাল গেটে একটি প্যান্ডেল করে টেবিল চেয়ার বসিয়ে সেখানে জামায়াত নেতারা সংগঠনের নতুন সহযোগী সদস্য সংগ্রহ কার্যক্রম চালাচ্ছেন। একই সাথে পৌর শহরের বিভিন্ন স্থানে জামায়াতের কর্ম বিবরনীর লেখা সম্বলিত লিফলেট বিতরণ করছে। নেতারা পথচারীদের অনুরোধ জানাচ্ছেন তাদের সংগঠনের সদস্য হতে। নেতা সংগঠন সম্পর্কে মৌলিক কিছু কথাবার্তা বলছেন। পথচারীদের কেউ কেউ উদ্বুদ্ধ হয়ে কেউ প্যান্ডেলে ঢুকে জামায়াতের সহযোগী সদস্যের ফরম ফিলাপ করে একটি টোকেন নিয়ে যাচ্ছেন।


এ সময় বক্তারা আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে বলেন, ২০২৪-এর জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার, ফ্যাসিবাদের পতনের পর শোষণ ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের দ্বার উন্মোচিত হয়েছে। এখন প্রয়োজন সকলে মিলে ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ গঠনে আত্মনিয়োগ করা। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই লক্ষ্য বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আসুন আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই প্রচেষ্টায় শামিল হয়ে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করি।


আরও বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশে দেশব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সংগ্রহ অভিযান পরিচালিত হচ্ছে। এ অভিযান শুধু সদস্য সংগ্রহের জন্য নয়, বরং ইসলামী আন্দোলনকে শক্তিশালী করার একটি পদক্ষেপ।


এসময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও জয়পুরহাট- ২ আসনের এমপি প্রার্থী রাশেদুল আলম সবুজ, উপজেলা জামায়াতের আমীর শফিউল হাসান, সেক্রেটারি মোস্তাফিজার রহমান, পৌর জামাতায়ের আমীর জাকারিয়া হোসেন, সেক্রেটারি রিপন হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি রাজনীতির রণাঙ্গনে: বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সম্

1

পুকুর দেখভালের দায়িত্ব নিয়ে অবৈধভাবে বিএনপি নেতার মাটি বাণিজ

2

আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তোহা গ

3

আত্রাইয়ে ১১ মাদকাসক্তের বিভিন্ন মেয়াদে সাজা

4

পোপের প্রয়াণে বিতর্ক? শোকবার্তা দিয়ে পিছিয়ে এল ইসরায়েল

5

বাংলাদেশের কাছে আফগানিস্তান হারল যেখানে

6

আত্রাইয়ে ভটভটি উল্টে নিহত ১ আহত ২

7

আদমদীঘিতে ট্যাপেন্টাডল সহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

8

অগ্নিকান্ড ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে আদমদীঘি উপজেলা প্র

9

মৃত্যুর ট্রেন: ১০০ কিমির নিচে নামলেই বিস্ফোরণ

10

জয়পুরহাটে ঢাকাগামী বাসে সেনা অভিযান, অতিরিক্ত ভাড়া ফেরত পেলে

11

পোরশায় আওয়ামী লীগ নেতা সুদেব সাহা আটক

12

কালাইয়ে শহীদ জিয়ার (৪৪তম) শাহাদাত বার্ষিকী পালিত

13

জয়পুরহাটে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

14

নওগাঁ ২৫০শয্যা জেনারেল হাসপাতালে দুদকের অভিযান, প্রমাণ মিলেছ

15

জয়পুরহাটে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার

16

নওগাঁয় ছদ্মবেশে নির্বাচন কার্যালয়ে দুদক, টাকা লেনদেনের প্রমা

17

আক্কেলপুরে আলুর কেজি দশ টাকা, কৃষকের মাথায় হাত

18

মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তিন শি

19

কালাইয়ে ডাকাতির মামলার আসামী ডিবি পুলিশের হাতে গ্রেফতার

20