Nekre News
প্রকাশঃ 23-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

৫ দিনেও সন্ধান মেলেনি শিশু রাফি খন্দকারের

রুহুল আমিন চিশতী ক্ষেতলাল( জয়পুরহাট )
নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি জয়পুরহাটের ক্ষেতলালে  শিশু রাফি খন্দকর  (৮)। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটিকে না পেয়ে চরম উৎকণ্ঠায় পরিবার। সময় যত যাচ্ছে মা-বাবা, পরিবার পরিজনের দুশ্চিন্তা ততোই বাড়ছে। শিশু সন্তানকে হারিয়ে পাগলপ্রায় পরিবারের লোকজন। বাবা ইকবাল হোসেন বারবার মূর্ছা যাচ্ছেন। রাফি খন্দকরকে  ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করছেন।
গত ১৮ এপ্রিল  বিকেল সাড়ে পাঁচটা থেকে রাফি খন্দকার নিখোঁজ রয়েছে। সে উপজেলার আলমপুর  ইউনিয়নের শাহলাপাড়া  গ্রামের ইকবাল হোসেনের ছেলে।
পরিবার দাবি করছে, তাকে পরিকল্পিতভাবে ‘অপহরণ’ করা হয়েছে। এ ঘটনায় ক্ষেতলাল  থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এদিকে ‘অপহরণকারীকে’ ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে পরিবার।
গত ১৮ এপ্রিল  মাগরিব নামাজের পূর্বে, প্রতিদিনের মতো আশপাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলেও  বাড়িতে না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। তারপর তাকে আর কোথাও পাওয়া যায়নি।
শিশুটির বাবা ইকবাল হোসেন  বলেন, ‘ক্ষেতলাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। ছেলেকে ফিরে পেতে প্রশাসন ও দেশবাসীর সহযোগিতা চাই।’
ক্ষেতলাল  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দীপেন্দ্রনাথ সিং  বলেন, আমরা এ ঘটনা শোনার পর থেকে ওই শিশুর সন্ধ্যান পেতে কাজ করছি। ইতিমধ্যে সকল থানাকে এ বিষয়ে অবগত করা হয়েছে। গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরশায় কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

1

কালাইয়ে শহীদ জিয়ার (৪৪তম) শাহাদাত বার্ষিকী পালিত

2

নওগাঁয় পরিত্যক্ত ৮৪ প্যাকেট মাংসের প্যাকেট উদ্ধার

3

ধামইরহাট থানায় রক্ষিত প্রশ্নপত্র ফাঁস এর ঘটনায় জড়িতদের শাস

4

জয়পুরহাটে আদালত অবমাননায় আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ

5

ঘুষ ও দুর্নীতির বিভাগীয় মামলায় দণ্ডিত হয়ে পদাবনতি আক্কেলপুর

6

ধামইরহাট পৌরসভার আয়োজনে জলবায়ু, কঠিন বর্জ্য ও পানি ব্যবস্থাপ

7

আক্কেলপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষা অফিসের অফিস সহকরীর ম

8

স্বাক্ষ্য দেওয়ার শাস্তি! বিএনপি কর্মীদের হামলায় ইউপি সদস্যের

9

নওগাঁয় ছদ্মবেশে নির্বাচন কার্যালয়ে দুদক, টাকা লেনদেনের প্রমা

10

কালাইয়ে জেলা বিএনপি’র সেকাল-একাল নামক বইয়ের মোড়ক উম্মোচন

11

জ্বর হলে কী করবেন

12

অভিমানে শেষ জীবনের গল্প, দুপচাঁচিয়ায় স্বামীর আত্মহত্যা

13

পোরষায় বেপরোয়া ট্রাক্টরের বলি: একসাথে হারিয়ে গেল দুটি প্রাণ

14

এ বছর ৩ আগস্ট বিচার, সংস্কার, নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনে

15

পারভেজ হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে কলেজ ছাত্রদলের মানববন্

16

পাঁচবিবিতে ডিবি পরিচয়ে তল্লাশীর নামে অর্থ হাতিয়ে নেয়া সেই প্

17

জয়পুরহাটে চেয়ারম্যান শুন্য ২২ ইউপি, ফিরতে চান আওয়ামী লীগপন্থ

18

নওগাঁয় কৃষি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

19

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ

20