Nekre News
প্রকাশঃ 28-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

ফল খাওয়ার পর পানি পান: কী হতে পারে

ফল খাওয়ার পর পানি পান করা ঠিক কি না? জেনে নিন বিস্তারিত
ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি—ফল খাওয়ার পর পানি খাওয়া উচিত নয়। কেউ কেউ নিয়ম মেনে চলেন, আবার কেউ তৃপ্তির সঙ্গে ফল খেয়ে সঙ্গে সঙ্গে পানি পান করেন। তবে সত্যিই কি এতে স্বাস্থ্যঝুঁকি থাকে?
বিশেষজ্ঞদের মতে, যেকোনো খাবার খাওয়ার অন্তত ২০ মিনিট পর পানি পান করা শ্রেয়। ফলও এর ব্যতিক্রম নয়। ঢাকা এভারকেয়ার হাসপাতালের প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী জানান, ফল খাওয়ার পরপরই পানি পান করলে হজমে সমস্যা দেখা দিতে পারে।
ফল খেয়েই পানি খেলে কী সমস্যা হয়?
ফল খাওয়ার পরপরই পানি পান করলে পেট ভারী বা অস্বস্তিকর লাগতে পারে। পেট ফুলে যাওয়ার মতো অনুভূতি হতে পারে। বিশেষ করে টক ফল খাওয়ার পর পানি পান করলে অ্যাসিডিটির ঝুঁকি বেড়ে যায়। ফলে পেটের সমস্যা তৈরি হলে পরবর্তী বেলায় খাবার গ্রহণেও সমস্যা হতে পারে।
দীর্ঘমেয়াদি প্রভাব
যদি নিয়মিত ফল খাওয়ার পরপর পানি পান করেন, তাহলে পেটের অস্বস্তি বারবার হতে পারে। এতে খাবার ঠিকমতো হজম হবে না এবং পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে। ফলে দীর্ঘমেয়াদে স্বাস্থ্য কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে।
তাহলে কী করবেন?
সমাধান খুব সহজ—ফল খাওয়ার অন্তত ২০ মিনিট পর পানি পান করুন। এছাড়া ফলে চিনি, লবণ, মরিচ বা বিট লবণ মিশিয়ে খেলে পানি খাওয়ার চাহিদা আরও বেড়ে যেতে পারে। তাই সম্ভব হলে ফল প্রাকৃতিকভাবেই খাওয়াই ভালো।
তবে ফলের রসের সঙ্গে পানি মিশিয়ে পানীয় তৈরি করে খেলে সমস্যা হয় না, কারণ এতে রসের ঘনত্ব কমে যায়। অবশ্য অতিরিক্ত পরিমাণে পান করলে তখনও অস্বস্তি হতে পারে।
ব্যতিক্রমের কথাও মনে রাখুন
সব মানুষের শরীর এক রকম নয়। কেউ কেউ ছোটবেলা থেকেই ফল খাওয়ার পর পানি পান করেন এবং তাঁদের এতে কোনো সমস্যা হয় না। শরীরের অভ্যস্ততার ওপরও নির্ভর করে এই বিষয়টি।
শেষ কথা
সাধারণভাবে ফল খাওয়ার পরপর পানি না খাওয়াই স্বাস্থ্যকর অভ্যাস। তবে ব্যক্তিগত অভ্যাস ও সহনশক্তির ওপরও অনেক কিছু নির্ভর করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে মাদক বেচতে সৌদি প্রবাসীর বাড়িতে অবস্থান, এ্যাম্প

1

মৃত্যুর ট্রেন: ১০০ কিমির নিচে নামলেই বিস্ফোরণ

2

নওগাঁয় ছদ্মবেশে নির্বাচন কার্যালয়ে দুদক, টাকা লেনদেনের প্রমা

3

আক্কেলপুরে পুকুর নিয়ে উত্তেজনা: গুচ্ছগ্রামে রক্তচাপ বাড়াচ্ছে

4

পোরশায় জমি নিতে বাবা- মাকে মেরে আহত করলেন মসজিদের ঈমাম ছেলে

5

বগুড়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ৮৫ লক্ষ ট

6

মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তিন শি

7

পাঁচবিবিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

8

জয়পুরহাট পৌরসভার দোকান/ অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি, প্রতিবাদে দো

9

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে আহত ৭৯ জনের মাঝে চেক বিতরণ

10

টেলিটক নাম্বার দেখার উপায়

11

পাঁচবিবিতে ডিবি পরিচয়ে তল্লাশীর নামে অর্থ হাতিয়ে নেয়া সেই প্

12

পোরশায় পানির সংকট নিরসনের দাবীতে মানববন্ধন

13

জয়পুরহাটে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

14

পোরশায় বিদ্যুৎপৃষ্টে ইউপি সদস্যের মৃত্যু

15

ধামইরহাট থানা হেফাজতে রাখা প্রশ্নপত্র তছনছ, ওসিসহ ৬ পুলিশ প্

16

নওগাঁয় ধান-চালের অবৈধ মজুতবিরোধী অভিযান, জরিমানা

17

কালাইয়ে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

18

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোয় ১৬ ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত

19

নিরাপত্তা ঝুঁকিতে দেশ, বেনামী পাসপোর্টে বিদেশ যাত্রা !

20