এস এম শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
প্রকাশঃ 12-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে সেনা অভিযানে অতিরিক্ত ভাড়া ফেরত পেলেন ১৮২ যাত্রী

জয়পুরহাট থেকে ঢাকাগামী বিভিন্ন বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সেনাবাহিনীর সদস্যরা বুধবার রাতে অভিযান চালিয়েছেন। জয়পুরহাট-বগুড়া সড়কে জেলার ক্ষেতলাল ও কালাই উপজেলায় স্থাপিত পৃথক চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আলম এন্টারপ্রাইজ, সেলফি এন্টারপ্রাইজ, এসআর প্লাস, শাহ ফতেহ আলী পরিবহন, মেঘা এন্টারপ্রাইজ, নাদের এন্টারপ্রাইজ, হানিফ এন্টারপ্রাইজ এবং আহাদ এন্টারপ্রাইজ—এই আটটি বাস কোম্পানির বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যায়।

সেনা সদস্যরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে যাত্রীদের কাছ থেকে আদায়কৃত ৫৮,৫০০ টাকা উদ্ধার করেন এবং তা ১৮২ জন যাত্রীর মধ্যে সমানভাবে ফেরত প্রদান করা হয়।

জয়পুরহাট সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী বলেন, "যাত্রীদের স্বার্থ রক্ষায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”

এই অভিযানে সেনাবাহিনীর তৎপরতা এবং ভোক্তা অধিকার সুরক্ষার জন্য স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরশা সীমান্তে বাংলাদেশী রাখালকে হত্যার ৩দিন পর অর্ধগলিত লাশ

1

জয়পুরহাটে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৩ তরুণ-তরুণী

2

পোরশায় গরু চোরসহ দুই মাদক ব্যবসায়ী আটক

3

ইজারা শোধ না করেই পুনট হাট দখল

4

আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তোহা গ

5

আ জ ম নাসিরের ক্যাশিয়ার, জমির এখনও চসিকের ঠিকাদার!!!

6

নওগাঁয় ছদ্মবেশে নির্বাচন কার্যালয়ে দুদক, টাকা লেনদেনের প্রমা

7

দুপচাঁচিয়ায় দুঃস্থদের মাঝে টিউবওয়েল বিতরণ

8

৫ দিনেও সন্ধান মেলেনি শিশু রাফি খন্দকারের

9

তাপপ্রবাহ আজ কেমন থাকতে পারে

10

কালাইয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

11

ধামইরহাট পৌরসভার আয়োজনে জলবায়ু, কঠিন বর্জ্য ও পানি ব্যবস্থাপ

12

জয়পুরহাটে ৪ দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন

13

জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেফতা

14

আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা-কর্মী

15

সান্তাহারে মাদক বেচতে সৌদি প্রবাসীর বাড়িতে অবস্থান, এ্যাম্প

16

দুই মাসে লাখ টাকার মাটি বিক্রি, পুকুর খননে প্রশাসনের চোখ নেই

17

নাটোরে আইনজীবীর বাড়িতে ডাকাতি, আহত ৩

18

দুপচাঁচিয়ার তালোড়ায় ফল উৎসব ও কবি আড্ডা অনুষ্ঠিত

19

মিঠাপুর ইউপি নির্বাচন: চায়ের আড্ডায় ভেসে বেড়াচ্ছে ভবিষ্যৎ নে

20