Nekre News
প্রকাশঃ 28-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তিন শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি আবাসিক মাদ্রাসার চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ওই মাদ্রাসার তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে অভিযোগ পেয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আজ সকালে ওই শিশুর পরিবার মামলা করলে দুপুরে তিন শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার তিন আসামি ওই মাদ্রাসার শিক্ষক। তিনজনই শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ। ওই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার থেকে রোববার পর্যন্ত তিন শিক্ষকের দ্বারা পালাক্রমে ধর্ষণের শিকার হয় ওই শিশু। একপর্যায়ে অন্য এক শিক্ষার্থীর মুঠোফোন থেকে পরিবারকে বিষয়টি জানায় সে। এরপর পরিবারের সদস্যদের অভিযোগ পেয়ে পুলিশ মাদ্রাসায় এসে অভিযুক্ত শিক্ষকদের আটক করে থানায় নিয়ে যায়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ প্রথম আলোকে বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তিন শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই শিশুর শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে সেনা অভিযানে অতিরিক্ত ভাড়া ফেরত পেলেন ১৮২ যাত্রী

1

মাদকের চেয়েও ভয়াবহ মোবাইল আসক্তি........জেলা প্রশাসক

2

দুপচাঁচিয়ায় স্ত্রীর মামলায় স্বামী ও ছয় মাসের সাজাপ্রাপ্ত আস

3

“বিএনপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার নয়” — জয়পুরহাটে ওবায়দুর

4

পারভেজ হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে কলেজ ছাত্রদলের মানববন্

5

ধামইরহাটে ট্রাকের ধাক্কায় মৃত্যুর কোলে সেনা কর্মকর্তার

6

বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে সাবেক এমপি গোলাম মোস্তফার লিফলেট

7

ধামইরহাট থানা হেফাজতে রাখা প্রশ্নপত্র তছনছ, ওসিসহ ৬ পুলিশ প্

8

জয়পুরহাটে পাথরের বিষ্ণু মূর্তিসহ ২ জন গ্রেপ্তার

9

দুপচাঁচিয়ায় হত্যা মামলায় আ’লীগ নেতা আমিন মহলদার গ্রেপ্তার

10

পোরশায় তেঁতুলিয়া ও ছাওড় ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

11

কালাইয়ে জেলা বিএনপি’র সেকাল-একাল নামক বইয়ের মোড়ক উম্মোচন

12

আক্কেলপুরে ১৭ বছর পর প্রকাশ্যে সদস্য সংগ্রহে জামায়াত

13

কানে হেডফোন দিয়ে হাঁটছিলেন যুবক, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

14

সংসদ নির্বাচনে প্রার্থীর বয়স ন্যূনতম ২৩ করার প্রস্তাব গণ অধি

15

সুবিধাভোগী নির্ধারণে ব্যতিক্রমী উদ্যোগ

16

ডাঃ প্রবীর চৌধুরীর শেল্টারে কম্পাউন্ডার সজীবের অপারেশন! ভুল

17

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী ও সন্তানকে অস্বীকারের অভিযোগ, স্

18

আ. লীগ নিষিদ্ধের দাবিতে জয়পুরহাটে গণতান্ত্রিক ছাত্র সংসদের ব

19

কালাইয়ে নারী উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা

20