মোকারম হোসাইন, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশঃ 1-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

কালাইয়ে শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের মেধাবীদের এককালিন বৃত্তি প্রদান

জয়পুরহাটের কালাইয়ে শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন নামে সংগঠনের পক্ষ থেকে মেধাবীদের মাঝে এককালিন বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তির টাকা মেধাবীদের হাতে তুলে দেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ম-১০ম শ্রেণীর মোট ৬১জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান করেছে ওই সংগঠনটি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে যথাক্রমে ১০০০, ৮০০ ও ৬০০ টাকা হারে প্রদান করা হয়।

মঙ্গলবার  দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, সহকারি কামিশনার (ভূমি) ইফতেখার রহমান, শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের মহাসচিব অধ্যক্ষ আমিনুল ইসলাম, শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহীম হোসেন, বিএনপি নেতা আনিছুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, মৎস্য কর্মকর্তা তৌহিদা মহতামিম, আবাসিক মেডিক্যাল অফিসার নাহিদ নাজনীন জেডি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মোনোয়ারুল হক, কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বকুল। পৌর বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তানজিমুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা। 

এরপর জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী উপজেলা তহবিল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, পরিবার কল্যাণ কেন্দ্র ও উপজেলা প্রাণি সম্পদ দপ্তরে কর্মকর্তাদের হাতে ঔযুধ তুলে দেন। 

উল্লেখ, গত ২০২৩ এবং ২০২৪ সালে ডিসেম্বর মাসে উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বৃত্তিপ্রদান উপলক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ৫ম-১০ম শ্রেণী পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য প্রযুক্তি বর্তমান বাংলাদেশে কতটা সাড়া ফেলেছে

1

ঈদের ছুটিতেও গর্ভবতী মা ও শিশুর পাশে রাণীনগরের স্বাস্থ্যকর্ম

2

পোরশায় আওয়ামী লীগ নেতা সুদেব সাহা আটক

3

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী ও সন্তানকে অস্বীকারের অভিযোগ, স্

4

সাবেক হুইপ স্বপন, তার স্ত্রীর নামে মামলা করলেন দুদক

5

বিদেশ পাঠিয়ে কাগজ পেতে দেরি হওয়ায় মোবাইল চোর আখ্যা দিয়ে ট্রে

6

ঈদ উল আযহা আত্মত্যাগ ও সহমর্মিতার বার্তা: শাহিনুর রহমান হামি

7

পোরশায় তেঁতুলিয়া ও ছাওড় ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

8

দুপচাঁচিয়ায় ২৩৪০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

9

দুপচাঁচিয়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

10

জয়পুরহাটে সেনা অভিযানে অতিরিক্ত ভাড়া ফেরত পেলেন ১৮২ যাত্রী

11

নওগাঁয় দুদকের অভিযানে মিললো কাজের অসঙ্গতি, অস্বীকার করলেন প্

12

আক্কেলপুরে আলুর কেজি দশ টাকা, কৃষকের মাথায় হাত

13

পুকুর দেখভালের দায়িত্ব নিয়ে অবৈধভাবে বিএনপি নেতার মাটি বাণিজ

14

কালাইয়ে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

15

সান্তাহার ইউনিয়ন পরিষদের আড়াই কোটি টাকার বাজেট ঘোষণা

16

জয়পুরহাটে পাথরের বিষ্ণু মূর্তিসহ ২ জন গ্রেপ্তার

17

জয়পুরহাটে তালগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

18

লন্ডনে বসছেন মুহাম্মদ ইউনূস–তারেক রহমান, নেপথ্যে আছে খালেদা

19

পাঁচবিবি বিএনপি নেতা জিয়াউল ফেরদৌসের বিরুদ্ধে মিথ্যা মামল

20