চম্পক কুমার, স্টাফ রিপোর্টার
প্রকাশঃ 5-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ক্ষেতলালের ফুলদিঘী হাটে সেনাবাহিনীর অভিযান, অতিরিক্ত টাকা ফেরত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ফুলদিঘী পশুরহাটে অতিরিক্ত হাসিল নেওয়ার অভিযোগে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৫ জুন) বিকেল সাড়ে ৩টায় অভিযান চালানো হয়।
এসময় ওই পশুরহাটে গিয়ে অভিযোগের সত্যতা পেলে তাৎক্ষণিক অতিরিক্ত আদায় করা হাসিল ফেরত দেওয়ার ব্যবস্থা করেন সেনাবাহিনী। পরে ৫০ জন ছাগল ক্রেতার কাছ থেকে আদায় করা অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়।
হাটকমিটি সূত্রে জানা গেছে, প্রতি বৃহস্পতিবার ও রোববার ফুলদিঘী হাট বসে। হাটের জন্য নির্ধারিত দিন হিসেবে আজ দুপুর থেকে হাট জমতে শুরু করে। হাটে প্রতিটি ছাগলের হাসিল বাবদ ক্রেতার কাছ থেকে ৩৫০ টাকা আদায় করা হয়। অথচ সরকারি তালিকা অনুযায়ী ছাগলের মূল্য অনুসারে ক্রেতার কাছ থেকে ৩০০ টাকা নেওয়ার কথা।
পঞ্চাশ টাকা বেশি আদায় করার অভিযোগ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে জয়পুরহাট ক্যাম্পের একটি দল ওই পশুরহাটে যায়। সেখানে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের সত্যতা পায় তারা। অভিযানে সেনাবাহিনীর সদস্যরা অতিরিক্ত টাকা আদায়কারীদের চিহ্নিত করে ৫০ জন ক্রেতার মাঝে অতিরিক্ত টাকা তাৎক্ষণিক ভাবে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। এমন অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
ফুলদিঘী হাট ইজারাদার আনোয়ার হোসেন বলেন, ছাগলের হাসিলে ৫০ টাকা বেশি নেওয়া হচ্ছিল। পরে সেনাবাহিনী এসেছিল। তাৎক্ষণিকভাবে অতিরিক্ত টাকা ছাগল ক্রেতাদের ফেরত দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে ফাটলধরা ভবনে পাঠদান: ২০০ শিশুর জীবন প্রতিদিন ঝুঁক

1

জয়পুরহাটে এনসিপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

2

পোরশায় জমি নিতে বাবা- মাকে মেরে আহত করলেন মসজিদের ঈমাম ছেলে

3

পোরশা সীমান্তে বাংলাদেশী রাখালকে হত্যার ৩দিন পর অর্ধগলিত লাশ

4

রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনার সন্ধিক্ষণে বাংলাদ

5

লাভের চেয়ে ক্ষতি করে যেই গাছ

6

ধামইরহাটে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

7

এ বছর ৩ আগস্ট বিচার, সংস্কার, নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনে

8

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন।

9

রানা প্লাজা ধসের এক যুগ তিন কারণে কারখানার ত্রুটি সংশোধন কাজ

10

মান্দায় জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় সেনা সদস্যসহ ৪ জন

11

পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু

12

বিএনপি রাজনীতির রণাঙ্গনে: বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সম্

13

নওগাঁর পত্নীতলায় ৬০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি

14

বাবর আজমদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে মাইক হেসন

15

আদমদীঘিতে নাশকতা মামলায় যুবলীগের এক কর্মী গ্রেপ্তার

16

দুপচাঁচিয়ায় স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

17

পোরশায় গরু চোরসহ দুই মাদক ব্যবসায়ী আটক

18

সুবিধাভোগী নির্ধারণে ব্যতিক্রমী উদ্যোগ

19

ফল খাওয়ার পর পানি পান: কী হতে পারে

20