Nekre News
প্রকাশঃ 25-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

ধামইরহাটে দুর্বৃত্তের হামলায় ছাগল ব্যবসায়ী উজ্জল খুন

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তদের হামলায় এক ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বড়থা বাজার থেকে বাড়ি ফেরার পথে শিমুলতলী এলাকায় হামলার শিকার হন উজ্জল হোসেন (৩০)।
নিহত উজ্জল ধামইরহাট উপজেলার বংশিবাটি গ্রামের সাইদুল ইসলামের ছেলে। তিনি বিভিন্ন হাট-বাজারে ছাগল ক্রয়-বিক্রয়ের ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার পর আড়ানগর ইউনিয়নের বড়থা বাজার থেকে বাড়ি ফেরার পথে শিমুলতলী এলাকায় উজ্জলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন মোটরসাইকেল আরোহী স্থানীয় যুবক জাহিদ হাসান। এ সময় একটি ভ্যান আসলে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বড়থা বাজারে এবং পরে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উজ্জলের মৃত্যুর খবরে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্ত্রী শাকিলা বেগম স্বামীর মৃত্যুতে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে নিহতের মা নাসিমা ও চাচা জাইদুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে বলে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান নিশ্চিত করেছেন।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আরিফ হোসেন ও সাগর হোসেন নামে দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামইরহাটে ১৭০ তম মহান সান্তাল হুল দিবস পালিত

1

কালাইয়ে নারী উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা

2

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামায়াত বিশ্বাসী নয়

3

ধামইরহাট থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির

4

নওগাঁয় দুদকের অভিযানে মিললো কাজের অসঙ্গতি, অস্বীকার করলেন প্

5

প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে ২৭টি বিদ্যালয়ের শিক্ষার্থী

6

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন।

7

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে শতভাগ পাশ, সবাই জিপিএ-৫

8

বেতন এক ধাপ বাড়ানোর ঘোষণা, প্রাথমিক শিক্ষকদের মধ্যে ভিন্নমত

9

নাটোরে আইনজীবীর বাড়িতে ডাকাতি, আহত ৩

10

নওগাঁয় ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গঠণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ

11

আক্কেলপুরে কলেজ শাখা ছাত্রদলের কমিটি প্রকাশের পর থেকেই মতবির

12

ইট ভাটার খোঁয়ায় নষ্ট ধানখেত, কৃষকেরা পেলেন ক্ষতিপূরণের টাকা

13

সংসদ নির্বাচনে প্রার্থীর বয়স ন্যূনতম ২৩ করার প্রস্তাব গণ অধি

14

সান্তাহারে শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুর

15

রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনার সন্ধিক্ষণে বাংলাদ

16

আক্কেলপুরে ১৭ বছর পর প্রকাশ্যে সদস্য সংগ্রহে জামায়াত

17

গল্প তবু ঈদ আসে

18

আত্রাইয়ে সেভেন স্টার হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশু মৃত্য

19

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থান মামলার আসামিদের ‘অস্বাভাবিক জামিন

20