Deleted
প্রকাশঃ 29-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁয় দুদকের অভিযানে মিললো কাজের অসঙ্গতি, অস্বীকার করলেন প্রকৌশলী

অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে নওগাঁয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালায় নওগাঁর উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা এই অভিযান পরিচালনা করেন।
জানা যায়, দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সদস্যরা নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী কার্যালয় থেকে চলমান কিছু প্রকল্পের ফাইলপত্র তল্লাশি করেন। পরে সুনির্দিষ্ট অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ পাওয়া সদর উপজেলার দুইটি রাস্তার কাজ পরিদর্শন করেন। এসময় কাজের কিছু অসঙ্গতি পায় তারা।
অভিযান শেষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালায় নওগাঁর উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা সাংবাকিদের বলেন, রাস্তার কাজে নিম্ন মানের ইট, খোয়া, বালি ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে দুইটি চলমান কাজ পরিদর্শন করা হয়। পরে রাস্তার কাজ পরিদর্শনে গিয়ে রাস্তার প্রশস্তকরণ ও গভীরতা শিডিউল অনুযায়ী পাওয়া যায়নি। সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও রেকর্ডপত্র ও তথ্য সংগ্রহ করেছি। পরবর্তীতে তথ্য পর্যালোচনা করে আইনি সুপারিশসহ কমিশনে পাঠানো হবে।
বিষয়টি নিয়ে কথা হলে নওগাঁ এলজিইডির  নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহম্মেদ বলেন, অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সদস্যরা এসে সদর উপজেলা দুটি রাস্তার কাজের নথিপত্র চাইলে তাদেরকে ফটোকপি করে দেয়া হয়। পরে রাস্তা দুটি পরিদর্শন করলে অভিযোগের কোন সতত্য মিলেনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাপপ্রবাহ আজ কেমন থাকতে পারে

1

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ

2

বেতন এক ধাপ বাড়ানোর ঘোষণা, প্রাথমিক শিক্ষকদের মধ্যে ভিন্নমত

3

তারুণ্যের ভোট টানতে নতুন চমক, শিক্ষিত বেকার ভাতার প্রতিশ্রুত

4

সান্তাহারে দুই স্টারসহ তিন খাবার হোটেলে ৭০ হাজার টাকা জরিমান

5

অভিমানে শেষ জীবনের গল্প, দুপচাঁচিয়ায় স্বামীর আত্মহত্যা

6

ধামইরহাটে দুর্বৃত্তের হামলায় ছাগল ব্যবসায়ী উজ্জল খুন

7

আদমদীঘিতে নাশকতা মামলায় যুবলীগের এক কর্মী গ্রেপ্তার

8

জয়পুরহাটের কালাইয়ে ১১ বছরের এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার

9

এ বছর ৩ আগস্ট বিচার, সংস্কার, নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনে

10

নওগাঁয় ধান-চালের অবৈধ মজুতবিরোধী অভিযান, জরিমানা

11

নওগাঁয় কৃষি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

12

গল্প তবু ঈদ আসে

13

গণ অধিকার পরিষদ থেকে বহিস্কৃত নেতার এনসিপিতে যোগদান; সংবাদ স

14

কুসুম্বা মসজিদের ছবি পাঁচ টাকা নোট থেকে প্রত্যাহার, ক্ষোভ ন

15

সমস্যামুক্ত জীবনের চাবিকাঠি: মাত্র ৮টি সহজ কাজ

16

মাদক বিক্রির তথ্যে গড়মিল, সেনাবাহিনীর অভিযানে আটক ৩

17

পাঁচবিবিতে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

18

কালাইয়ে ১০০জন কৃষককে নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের প্র

19

৫ জুলাই জয়পুরহাটে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

20