এস এম শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
প্রকাশঃ 26-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে কলম ও ফুল বিতরণ করলো জয়পুরহাট শহর ছাত্রদল নেতা শুভ

এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা-২০২৫ উপলক্ষে জয়পুরহাট শহরের চারটি কেন্দ্রে মোট ৬০০ জন পরীক্ষার্থীর মাঝে শুভেচ্ছা স্মারক হিসেবে কলম ও রজনীগন্ধা ফুল বিতরণ করেছে  জয়পুরহাট শহর শাখা ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের ১নং যুগ্ম সম্পাদক এ কে এম গোলাম মাহফুজ শুভ।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টায় জয়পুরহাট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই সময়ে অন্যান্য কেন্দ্রসমূহ—জয়পুরহাট সরকারি কলেজ, সিদ্দিকিয়া কামিল এমএ মাদ্রাসা ও শহীদ জিয়া কলেজেও একযোগে এ কর্মসূচি পালন করা হয়।

উদ্যোগটির নেতৃত্ব দেন জয়পুরহাট শহর ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের ১নং যুগ্ম সম্পাদক এ কে এম গোলাম মাহফুজ শুভ। এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরীক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য তাদের শিক্ষা উপকরণ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।"ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা চাই পরীক্ষার্থীরা নির্ভয়ে ও অনুপ্রাণিত হয়ে পরীক্ষা দিক। তাই তাদের পাশে থাকার ক্ষুদ্র প্রয়াস হিসেবে এ আয়োজন।"

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাইম ইসলাম, ছাত্রদলের নেতা কনক, জুয়েল, হাবিব, আলী, আরিফ, সুইট, সাকিব, মোস্তাফিজ, ফারদিন, আসিফ, উৎসব, মাহিম প্রমুখ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে দুই কলেজ ছাত্র

1

ধামইরহাট থানা হেফাজতে রাখা প্রশ্নপত্র তছনছ, ওসিসহ ৬ পুলিশ প্

2

৩৪ বছর পর কক্সবাজারে: রোজিনার স্মৃতিতে কেন উঁকি দিচ্ছে জাফর

3

কৃষিবিদ মোঃ লুৎফর রহমানের পদোন্নতি জনিত বিদায় অনুষ্ঠান

4

জয়পুরহাটে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার

5

জয়পুরহাটে সেনা অভিযানে অতিরিক্ত ভাড়া ফেরত পেলেন ১৮২ যাত্রী

6

নাটোরে আইনজীবীর বাড়িতে ডাকাতি, আহত ৩

7

পোরশা সীমান্তে বাংলাদেশী রাখালকে হত্যার ৩দিন পর অর্ধগলিত লাশ

8

দুপচাঁচিয়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

9

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন।

10

কালাইয়ে জেলা বিএনপি’র সেকাল-একাল নামক বইয়ের মোড়ক উম্মোচন

11

পোরশায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

12

পাঁচবিবিতে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

13

ধামইরহাট পৌরসভার আয়োজনে জলবায়ু, কঠিন বর্জ্য ও পানি ব্যবস্থাপ

14

আক্কেলপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষা অফিসের অফিস সহকরীর ম

15

কালাইয়ে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

16

পুকুর দেখভালের দায়িত্ব নিয়ে অবৈধভাবে বিএনপি নেতার মাটি বাণিজ

17

ক্ষেতলালের ফুলদিঘী হাটে সেনাবাহিনীর অভিযান, অতিরিক্ত টাকা ফে

18

দুই মাসে লাখ টাকার মাটি বিক্রি, পুকুর খননে প্রশাসনের চোখ নেই

19

দুপচাঁচিয়ায় হত্যা মামলায় আ’লীগ নেতা আমিন মহলদার গ্রেপ্তার

20