Nekre News
প্রকাশঃ 23-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

পারভেজ হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে কলেজ ছাত্রদলের মানববন্ধন

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে বে-সরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী এবং জুলাই-আগস্ট আন্দোলনের অকুতোভয় সংগ্রামী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ কে ছুরিকাঘাত করে নির্মম ভাবে হত্যা করার প্রতিবাদে ধামইরহাটে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুর ১ টায় ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সরকারি এমএম ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রায়হান কবির, ছাত্র নেতা মো. মোরশেদুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক সদস্য মোস্তাকিম হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুনুর রশীদ, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান বিপ্লব, আব্দুর রউফ, নওগাঁ জেলা কলেজ ছাত্রদলের আলমগীর হোসেন সুজন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সদস্য রাশেদ হাসান, কলেজ শিক্ষার্থী মোসা. আরিফা, সালমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধনে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে কঠিন শাস্তির দাবি জানান।
অপরদিকে একই দিন একই দাবীতে বিকেল ৪ টায় দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রদলের আয়োজনে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা ছাত্রদল নেতা ওয়াসিফ আরাফাত অভি, মওদুদ প্রমুখ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমার ২কোটি ১২ লক্ষ টাকার

1

মাদকের চেয়েও ভয়াবহ মোবাইল আসক্তি........জেলা প্রশাসক

2

ধামইরহাটে ১৭০ তম মহান সান্তাল হুল দিবস পালিত

3

ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষ রোপন কর্মসুচি

4

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে কলম ও ফুল বিতরণ করলো

5

কানে হেডফোন দিয়ে হাঁটছিলেন যুবক, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

6

পুকুর দেখভালের দায়িত্ব নিয়ে অবৈধভাবে বিএনপি নেতার মাটি বাণিজ

7

সান্তাহারে সরকারি ভিডব্লিউবি’র ২৯ বস্তা চাল জব্দ, এতিমখানা

8

জয়পুরহাটে ঢাকাগামী বাসে সেনা অভিযান, অতিরিক্ত ভাড়া ফেরত পেলে

9

ইডেনে প্রবেশে ‘নিষেধাজ্ঞা’

10

ছয় দফা দাবিতে উত্তাল পলিটেকনিক, সারাদেশে শাটডাউন কার্যকর

11

মিঠাপুর ইউপি নির্বাচন: চায়ের আড্ডায় ভেসে বেড়াচ্ছে ভবিষ্যৎ নে

12

নওগাঁয় ছদ্মবেশে নির্বাচন কার্যালয়ে দুদক, টাকা লেনদেনের প্রমা

13

ধামইরহাটে যুবকের মৃতদেহ উদ্ধার

14

নওগাঁয় কৃষি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

15

রংপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ কোটি ৩৬ লক্ষ ট

16

পাঁচবিবিতে ডিবি পরিচয়ে তল্লাশীর নামে অর্থ হাতিয়ে নেয়া সেই প্

17

নওগাঁয় মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচে প্রিন্ট মিডিয়া একাদশে

18

টেলিটক নাম্বার দেখার উপায়

19

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থান মামলার আসামিদের ‘অস্বাভাবিক জামিন

20