স্টাফ রিপোর্টার
প্রকাশঃ 26-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বেতন নেই, তবু শিক্ষা থেমে নেই — চরম সংকটে জয়পুরহাটের দারুল আরকাম শিক্ষকরা

মাসের পর মাস বেতন না পেলেও পাঠদান বন্ধ নেই জয়পুরহাটের দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসাগুলোতে। সরকারি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অনুমোদন বিলম্বিত হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা।
সম্প্রতি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চারদফা দাবিতে স্মারকলিপি জমা দেন জেলা দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। দাবির মধ্যে রয়েছে— প্রকল্পের দ্বিতীয় পর্যায় দ্রুত অনুমোদন, জানুয়ারি ২০২৫ থেকে বকেয়া পাঁচ মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ, বিদ্যমান শিক্ষক-কর্মচারীদের নিয়োগ বহাল রাখা এবং ২০২০ সালের বকেয়া পরিশোধ।
জেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকরা শিক্ষার আলো জ্বালিয়ে রাখলেও তাদের ন্যায্য পাওনা এখনো অনিশ্চিত। একদিকে দায়িত্ববোধ, অন্যদিকে জীবিকার টানাপোড়েন—এই দ্বন্দ্বে প্রতিদিন লড়াই চালিয়ে যাচ্ছেন তারা।
জেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মাওলানা আব্দুল মান্নান ফারুকী বলেন, “আমরা শিক্ষক, তাই ক্লাস ফেলে রাখা সম্ভব নয়। কিন্তু পরিবারের মুখে হাসি ফোটানোর উপায়ও নেই।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে ছাত্রদল নেতা পিয়াল হত্যা: ভাবি-দেবরসহ গ্রেপ্তার ৩

1

রানা প্লাজা ধসের এক যুগ তিন কারণে কারখানার ত্রুটি সংশোধন কাজ

2

নারী সংক্রান্ত অভিযোগে সান্তাহার এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্ত

3

আক্কেলপুরে পুকুর নিয়ে উত্তেজনা: গুচ্ছগ্রামে রক্তচাপ বাড়াচ্ছে

4

বিপুল পরিমাণ পাথরের মজুদ বিক্রি নেই উৎপাদন দিন দিন বৃদ্ধি পা

5

কৃষিবিদ মোঃ লুৎফর রহমানের পদোন্নতি জনিত বিদায় অনুষ্ঠান

6

বিদেশ পাঠিয়ে কাগজ পেতে দেরি হওয়ায় মোবাইল চোর আখ্যা দিয়ে ট্রে

7

আদমদীঘিতে নাশকতা মামলায় যুবলীগের এক কর্মী গ্রেপ্তার

8

আত্রাইয়ে ভটভটি উল্টে নিহত ১ আহত ২

9

দুপচাঁচিয়ায় হত্যা মামলায় আ’লীগ নেতা আমিন মহলদার গ্রেপ্তার

10

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী ও সন্তানকে অস্বীকারের অভিযোগ, স্

11

ইট ভাটার খোঁয়ায় নষ্ট ধানখেত, কৃষকেরা পেলেন ক্ষতিপূরণের টাকা

12

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থান মামলার আসামিদের ‘অস্বাভাবিক জামিন

13

তাপপ্রবাহ আজ কেমন থাকতে পারে

14

নওগাঁয় কৃষি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

15

সেই লুটপাট, দখলদারি, চাঁদাবাজি, মাফিয়াদের রাজনীতি এখনো চলছে:

16

এপ্রিল পেরুলেই সংকট বাড়বে: নির্বাচন নিয়ে জামায়াত আমিরের হুঁশ

17

আক্কেলপুর জুলাই শহীদদের স্মৃতিতে ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম

18

জয়পুরহাটে চেয়ারম্যান শুন্য ২২ ইউপি, ফিরতে চান আওয়ামী লীগপন্থ

19

৫ দিনেও সন্ধান মেলেনি শিশু রাফি খন্দকারের

20