চম্পক কুমার, স্টাফ রিপোর্টার
প্রকাশঃ 6-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে গরু ডাকাতির ঘটনায় জয়পুরহাটে এক আসামি গ্রেপ্তার

 

টাঙ্গাইলে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর গরু ডাকাতি মামলায় জয়পুরহাট থেকে মোহাম্মদ আলী (২৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শুক্রবার (৬ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এরআগে বৃহস্পতিবার (৫ জুন) রাতে পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মোহাম্মদ আলী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর পশ্চিমপাড়া এলাকার নূরনবী মণ্ডলের ছেলে। ডাকাতির মামলার তদন্তের তার নাম পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব।

 

র‌্যাব জানায়, গত ২৩ এপ্রিল টাঙ্গাইল সদরের দেলধা গ্রামের আব্দুল জলিলের ছেলে বাবু লালমনিরহাট বড়বাড়ী হাট হতে ছয়টি ষাঁড় গরু কিনে বাড়ি ফিরছিলেন। ওইদিন দিবাগত রাতে তাদের বহনকৃত পিকআপটি বাসখানপুর হট্টিচরা আসলে ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে তাদের গরুগুলো ডাকাতি করেন। ওই ঘটনায় ২৪ এপ্রিল টাঙ্গাইল সদর থানায় মামলা হয়। মামলার তদন্তে মোহাম্মদ আলীর নাম পাওয়া যায়। তিনি নিজ এলাকায় আত্নগোপনে ছিলেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার আসামি মোহাম্মদ আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু

1

আক্কেলপুর জুলাই শহীদদের স্মৃতিতে ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম

2

আদমদীঘিতে ট্যাপেন্টাডল সহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

3

আত্রাইয়ে ভটভটি উল্টে নিহত ১ আহত ২

4

ইউটিউবের নতুন চেহারা: মিলবে আরও স্মার্ট ফিচার

5

বিপুল পরিমাণ পাথরের মজুদ বিক্রি নেই উৎপাদন দিন দিন বৃদ্ধি পা

6

কালাইয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

7

লন্ডনে বসছেন মুহাম্মদ ইউনূস–তারেক রহমান, নেপথ্যে আছে খালেদা

8

বগুড়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ৮৫ লক্ষ ট

9

জাতীয় স্বার্থে ঐক্যের ডাক জামায়াতের আমিরের

10

টেলিটক নাম্বার দেখার উপায়

11

দুপচাঁচিয়ায় পার্টনার কংগ্রেস প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষন

12

“বিএনপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার নয়” — জয়পুরহাটে ওবায়দুর

13

ধামইরহাট থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির

14

কালাইয়ে ঈদকে সামনে রেখে ব্যাস্ত সময় পার করছে কামাররা

15

বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে সাবেক এমপি গোলাম মোস্তফার লিফলেট

16

ইডেনে প্রবেশে ‘নিষেধাজ্ঞা’

17

ইসলামী ব্যাংকে চলছে এ কেমন প্রহসন? টাওয়ার নির্মাতারা মুক্ত,

18

ধামইরহাট পৌরসভা পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই ক

19

তথ্য প্রযুক্তি বর্তমান বাংলাদেশে কতটা সাড়া ফেলেছে

20