Nekre News
প্রকাশঃ 19-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী ও সন্তানকে অস্বীকারের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরের শান্তা গ্রামের রাজিয়া সুলতানা ভালোবেসে পাশের বদলগাছী উপজেলার তাজপুর গ্রামের রাসেল হোসেনকে বিয়ে করেছিলেন। তাঁদের আড়াই বছর এক কন্যা সন্তান রয়েছে। এখন রাসেল হোসেন তাঁর স্ত্রীকে বাবার বাড়ি থেকে যৌতুকের পাঁচ লাখ টাকা আনতে চাপ দেন। যৌতুকের এই টাকা না পেয়ে তাঁর স্ত্রী ও সন্তানকে অস্বীকার করছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রাজিয়া সুলতানা বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজিয়া সুলতানা বলেন, একটি এনজিও’র প্রশিক্ষণে রাসেলের তার পরিচয় হয়। সেখানে থেকে দুজনের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। প্রশিক্ষণ শেষে আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরিতে যোগদান করি। চাকুরিরত অবস্থায় আমাদের সর্ম্পক ভালোয় চলছিল। আমরা ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি বিবাহ করি। আমাদের ইশরাত বিনতুন মালিহা নামের আড়াই বছরের কন্যা সন্তান রয়েছে।  আমার স্বামী  গ্রামের বাড়ি থেকে ঢাকায় একটি বেসরকারি কোম্পানীতে চাকুরি করেন। আমিও সন্তানকে সঙ্গে নিয়ে একটি এনজিওতে চাকুরি করছিলাম। কিছু দিন পর আমার স্বামী আমাকে চাকুরি ছেড়ে দিয়ে ঢাকায় তাঁর সঙ্গে থাকতে বলেন। আমি চাকুরি ছেড়ে দিয়ে ঢাকায় স্বামীর কাছে চলে যাই। হঠাৎ করেই গত রমজান মাসে আমার স্বামী আমার বাবার কাছ থেকে যৌতুকের পাঁচ লাখ টাকা আনতে বলেন। আমি আমার বাবার কাছ থেকে যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করি। এতে আমার স্বামী ক্ষিপ্ত হয়ে আমাকে মারপিট ও মানসিক যন্ত্রণা দিতে থাকে। এক পর্যায়ে আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। এখন বাবার বাড়িতে অবস্থান করছি। যৌতুকের টাকা না পেয়ে এখন আমার স্বামী রাসেল তাঁর ঔরসজাত সন্তান ও আমাকে অস্বীকার করছেন। আমি ও  আমার সন্তান স্বামীর কাছে যেতে চাই। আমি সুবিচার প্রার্থনা করছি। 
জানতে চাইলে রাসেল হোসেন মুঠোফোনে বলেন, আমি দেন মোহর পরিশোধ করে আমার স্ত্রী রাজিয়া সুলতানাকে তালাক দিয়েছি। আমি কখনো আমার মেয়েকে অস্বীকার করিনি। আমি মেয়েকে আমার কাছে রাখতে চাই। আমার মেয়েকে কাছে রাখতে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এ প্রসঙ্গে রাজিয়া সুলতানা বলেন, রাসেল তাঁর ঔরসজাত সন্তানকে অস্বীকার করেছে এটা আমার আত্মীয় স্বজনসহ সবাই জানেন। আমি কোন তালাকনামা ও দেনমোহরের টাকা পাইনি। রাসেল আপনাদের কাছে অসত্য কথা বলেছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ বছর পর কক্সবাজারে: রোজিনার স্মৃতিতে কেন উঁকি দিচ্ছে জাফর

1

নওগাঁর বদলগাছীর ইউপি চেয়ারম্যান আনোয়ার কারাগারে

2

নওগাঁয় স্ত্রীকে কুপিয়ে আহত, গণপিটুনিতে স্বামী নিহত

3

দুপচাঁচিয়ায় স্ত্রীর মামলায় স্বামী ও ছয় মাসের সাজাপ্রাপ্ত আস

4

নওগাঁয় মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচে প্রিন্ট মিডিয়া একাদশে

5

জাতীয় স্বার্থে ঐক্যের ডাক জামায়াতের আমিরের

6

জয়পুরহাটে পাথরের বিষ্ণু মূর্তিসহ ২ জন গ্রেপ্তার

7

বেতন এক ধাপ বাড়ানোর ঘোষণা, প্রাথমিক শিক্ষকদের মধ্যে ভিন্নমত

8

নিরাপত্তা ঝুঁকিতে দেশ, বেনামী পাসপোর্টে বিদেশ যাত্রা !!

9

জয়পুরহাটে ঢাকাগামী বাসে সেনা অভিযান, অতিরিক্ত ভাড়া ফেরত পেলে

10

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোয় ১৬ ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত

11

ঈদ উল আযহা আত্মত্যাগ ও সহমর্মিতার বার্তা: শাহিনুর রহমান হামি

12

দুপচাঁচিয়ায় বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

13

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী ও সন্তানকে অস্বীকারের অভিযোগ, স্

14

আত্রাইয়ে ১১ মাদকাসক্তের বিভিন্ন মেয়াদে সাজা

15

পোরশায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

16

জয়পুরহাটে আদালত অবমাননায় আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ

17

মিঠাপুর ইউপি নির্বাচন: চায়ের আড্ডায় ভেসে বেড়াচ্ছে ভবিষ্যৎ নে

18

জয়পুরহাটে এনসিপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

19

কালাইয়ে শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের মেধাবীদের এককালিন বৃত্তি প্

20