Nekre News
প্রকাশঃ 30-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রমজীবী মানুষের সংগ্রাম ও একতার স্মারক মহান মে দিবস আজ

আজ ১ মে বৃহস্পতিবার মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে বাংলাদেশসহ বিশ্বজুড়ে এ দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। বাসস জানায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে। বিশ্বের শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন করা হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত।’
১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা কাজের সময়সীমা আট ঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা সেদিন দাবি আদায়ের জন্য পথে নেমে এসেছিলেন।
কিন্তু বিক্ষোভ দমনে সেদিন বর্বর কায়দা অবলম্বন করা হয়েছিল। পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা। সে ঘটনায় তখন সারা বিশ্ব সোচ্চার হয়ে ওঠে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পায় শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই।
সরকারের পক্ষ থেকে ‘মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫’ পালনের নানা আয়োজন রয়েছে আজ। এবারের দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’। 
কর্মসূচি
মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শ্রমিক সমাবেশ, শোভাযাত্রা ও আলোচনা সভা।
আজ সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজধানীতে শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়, কলেজ-স্কুল পর্যায়ে রচনা ও প্রবন্ধ লেখার ওপরে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া শ্রম অধিকার বিষয়ে প্রকাশিত বা প্রচারিত মানসম্মত সংবাদ বা স্থিরচিত্র যাচাই করে সাংবাদিক ও চিত্রগ্রাহকদের দেওয়া হবে পুরস্কার।
মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে নয়াপল্টনে আজ বেলা দুইটায় শ্রমিক সমাবেশ, জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং কেন্দ্রীয় কার্যালয়ে বেলা তিনটায় আলোচনা সভা, জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পল্টন মোড়ে সকাল নয়টায় ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে সকাল ১০টায় শ্রমিক সমাবেশ এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কমরেড মণি সিংহ সড়কে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল সাড়ে আটটায় সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তা ঝুঁকিতে দেশ, বেনামী পাসপোর্টে বিদেশ যাত্রা !!

1

বগুড়ায় বালু উত্তোলন নিয়ে উত্তেজনা, সংঘর্ষে আহত চারজন

2

জয়পুরহাটে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

3

পোরষায় বেপরোয়া ট্রাক্টরের বলি: একসাথে হারিয়ে গেল দুটি প্রাণ

4

ধামইরহাটে ট্রাকের ধাক্কায় মৃত্যুর কোলে সেনা কর্মকর্তার

5

রংপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ কোটি ৩৬ লক্ষ ট

6

আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা-কর্মী

7

বিপুল পরিমাণ পাথরের মজুদ বিক্রি নেই উৎপাদন দিন দিন বৃদ্ধি পা

8

নওগাঁয় ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মান্দা

9

জাহাজভাঙা কারখানায় মৃত্যু থেমে নেই

10

কালাইয়ে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

11

আক্কেলপুরে জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

12

সান্তাহারে দুই স্টারসহ তিন খাবার হোটেলে ৭০ হাজার টাকা জরিমান

13

ছয় দফা দাবিতে উত্তাল পলিটেকনিক, সারাদেশে শাটডাউন কার্যকর

14

জয়পুরহাটে আলোচিত ছাত্রদল নেতা হত্যা: আরও ৩ জন গ্রেপ্তার

15

সান্তাহার ইউনিয়ন পরিষদের আড়াই কোটি টাকার বাজেট ঘোষণা

16

কালাইয়ে পাঁচগ্রাম দাখিল মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি আঞ্জুম

17

দুপচাঁচিয়ায় চোরাই ইজিবাইক উদ্ধার : গ্রেপ্তার ২

18

আত্রাইয়ে ১১ মাদকাসক্তের বিভিন্ন মেয়াদে সাজা

19

পোরশায় পানির সংকট নিরসনের দাবীতে মানববন্ধন

20