Nekre News
প্রকাশঃ 30-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

সুবিধাভোগী নির্ধারণে ব্যতিক্রমী উদ্যোগ

জয়পুরহাটের আক্কেলপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন ‘ভালনারেবল ইউমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) প্রকল্পে সুবিধাভোগী নির্ধারণে নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। সোমবার উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নে প্রকৃত উপকারভোগীকে নির্বাচনের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে গণ শুনাণীর মাধ্যমে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এবারই প্রথম বারের মতো গণ শুনাণীর মাধ্যমে উপকারভোগী নির্ধারণ করা হয়।

জানা গেছে,  এই প্রকল্পের আওতায় প্রতি মাসে একজন সুবিধাভোগী নারীকে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। এ সুবিধা তাঁরা অব্যাহতভাবে পাবেন আগামী দুই বছর, অর্থাৎ ২০২৫-২৬ চক্রজুড়ে। এই সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের মূল লক্ষ্য সমাজের প্রান্তিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং স্বাবলম্বী হতে সহায়তা করা।

সোমবার রুকিন্দিপুর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা গেছে, এই ইউনিয়নে মোট ১ হাজার ৬৭ জন নারী আবেদন করেছেন। তারা দীর্ঘ লাইনে দাড়িয়ে আছেন। এর মধ্য থেকে প্রকৃত ৪৩১ জন প্রাপক নির্ধারণ করতে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মী ও ইউনিয়ন পরিষদ সদস্যদের সমন্বয়ে গঠিত একটি যাচাই-বাছাই কমিটি কাজ করছে। প্রার্থীদের আয়, পরিবারিক অবস্থা, স্বামী পরিত্যক্তা বা বিধবা হওয়া, কর্মক্ষমতা ও অন্যান্য সামাজিক দিক বিবেচনায় এনে তালিকা প্রস্তুত করা হচ্ছে। বাছাই প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে এই কার্যক্রমে উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদের প্রশাসক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাও উপস্থিত ছিলেন। অনেক নারী নিজ নিজ আবেদনপত্রসহ উপস্থিত হয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। 
এ সময় অনেকে আবেগ আপ্লুত হয়ে বলেন, এই প্রকল্প তাঁদের জন্য এক ধরনের আশীর্বাদ।
চকবিলা গ্রামের সালমা আক্তার আবেগ আপ্লুত হবেলেন, এখানে গণ শুনানীর মাধ্যমে প্রকৃত সুবিধাভোগী নির্ধারণ করা হবে এমন মাইকিং শুনে অনলাইনে আবেদন করে এখানে এসেছি। আমাদের পরিবারিক আয়, ব্যয় অবস্থা যাচাই বাছাই করে সুবিধাভোগী নির্ধারণ করা হচ্ছে। এখানে কোন তদবির বা সুপারিশের সুযোগ দেওয়া হচ্ছেনা। অত্যন্ত স্বচ্ছ পক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা হচ্ছে।  এটা আমাদের জন্য এক ধরনের আশীর্বাদ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নওশাদ আরা বলেন, সরকারি এই প্রকল্পে যেন প্রকৃত দরিদ্র ও অসহায় নারীরা উপকৃত হন, সেটিই আমাদের প্রধান লক্ষ্য। আবেদনকারীর সংখ্যা অনেক বেশি হলেও যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের নিশ্চিত করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, এই ইউনিয়নে প্রাপ্যতার দ্বিগুন আবেদন পড়েছে। স্বামী পরিত্যক্তা, অসহায়, বিধবা নারীদের নির্ধারণ করতে আমাদের এই আয়োজন। এর মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত উপকারভোগী শনাক্ত করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালাইয়ে পাঁচগ্রাম দাখিল মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি আঞ্জুম

1

নিরাপত্তা ঝুঁকিতে দেশ, বেনামী পাসপোর্টে বিদেশ যাত্রা !

2

পোরশায় পানির সংকট নিরসনের দাবীতে মানববন্ধন

3

নওগাঁয় ডাকাত দলের ৩ সদস্যসহ ৮ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত ম

4

সান্তাহারে দুই স্টারসহ তিন খাবার হোটেলে ৭০ হাজার টাকা জরিমান

5

তাপপ্রবাহ আজ কেমন থাকতে পারে

6

নওগাঁ ২৫০শয্যা জেনারেল হাসপাতালে দুদকের অভিযান, প্রমাণ মিলেছ

7

আদমদীঘিতে ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ পাঁচ দিন পর মায়ের মামলা

8

নওগাঁয় ছদ্মবেশে নির্বাচন কার্যালয়ে দুদক, টাকা লেনদেনের প্রমা

9

বেতন এক ধাপ বাড়ানোর ঘোষণা, প্রাথমিক শিক্ষকদের মধ্যে ভিন্নমত

10

জয়পুরহাটে ঢাকাগামী বাসে সেনা অভিযান, অতিরিক্ত ভাড়া ফেরত পেলে

11

নওগাঁয় অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ শুরু

12

আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তোহা গ

13

জয়পুরহাটে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

14

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থান মামলার আসামিদের ‘অস্বাভাবিক জামিন

15

সুবিধাভোগী নির্ধারণে ব্যতিক্রমী উদ্যোগ

16

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু

17

পোরশায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

18

আক্কেলপুর জুলাই শহীদদের স্মৃতিতে ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম

19

বাংলাদেশের মাদ্রাসায় প্রযুক্তিশিক্ষা চালু করতে কাতার চ্যারিট

20