বুলবুল আহমেদ, মান্দা প্রতিনিধি
প্রকাশঃ 21-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে ডিবি পরিচয়ে তল্লাশীর নামে অর্থ হাতিয়ে নেয়া সেই প্রত্যারকের মুলহোতা গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবিতে  ডিবি পরিচঢে তল্লাশীর নামে বাড়ীতে প্রবেশ করে নগদ টাকা ও মোবাইল হাতিয়ে নেওয়া সেই ভুয়া ডিবি পুলিশ কে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ।

শনিবার রাতে পার্শ্ববর্তী দিনাজপুরের জেলার ফুলবাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী নুর মোহাম্মদ শাহজাহান (৩৯) ঐ গ্রামেন আব্দুল মান্নানের ছেলে।

 মামলার তদন্তকারী কর্মকর্তা  পাঁচবিবি থানার এস আই মোঃ আব্দুল্লাহ আল মাসুম জানান, 

গত বছরের ১৫ ডিসেম্বর উপজেলার আওলাই ইউনিয়নের গুর্ণি (শন্তাদ্বীগড়) গ্রামের শ্রী সুপথ মালির বাড়িতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে বিভিন্ন ঘরের জিনিসপত্র তল্লাশি করতে থাকে।  তল্লাশি সময় সুপথের বাড়ি থেকে নগদ টাকা ও একটি বাটন মোবাইল ফোন হাতিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। 

পরে সুপথ পাঁচবিবি থানায় ১৮৬০ সালের আইনে ১৭০/৩৮০ ধারায় একটি মামলা দায়ের করেন।

মামলার সুত্রধরে তদন্তকারী কর্মকর্তা পাঁচবিবি থানার এস আই মোঃ আব্দুল্লাহ আল মাসুম সঙ্গীয় অফিসার এএসআই মোঃ সোহেল রানা সহ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পাঁচবিবি থানা ছাড়াও ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ও দিনাজপুরের ফুলবাড়ী থানায় পৃথক ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চুরি ও ছিনতাইয়ে অভিযোগে মামলা রয়েছে।

পাঁচবিবি থানার ওসি মোঃ মইনুল ইসলাম বলেন, প্রতারণা মামলায় আসামি নূর মোহাম্মদকে গ্রেপ্তার পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপ্রিল পেরুলেই সংকট বাড়বে: নির্বাচন নিয়ে জামায়াত আমিরের হুঁশ

1

নারী সংক্রান্ত অভিযোগে সান্তাহার এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্ত

2

নওগাঁর বদলগাছীর ইউপি চেয়ারম্যান আনোয়ার কারাগারে

3

বাংলাদেশের কাছে আফগানিস্তান হারল যেখানে

4

সান্তাহারে দুই স্টারসহ তিন খাবার হোটেলে ৭০ হাজার টাকা জরিমান

5

সংসদ নির্বাচনে প্রার্থীর বয়স ন্যূনতম ২৩ করার প্রস্তাব গণ অধি

6

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন।

7

আক্কেলপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষা অফিসের অফিস সহকরীর ম

8

নওগাঁর পত্নীতলায় ৬০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি

9

টেলিটক নাম্বার দেখার উপায়

10

জয়পুরহাটে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

11

মাদক বিক্রির তথ্যে গড়মিল, সেনাবাহিনীর অভিযানে আটক ৩

12

সান্তাহারে শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুর

13

পোরশা সীমান্তে বাংলাদেশী রাখালকে হত্যার ৩দিন পর অর্ধগলিত লাশ

14

ধামইরহাটে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

15

দুপচাঁচিয়ায় স্ত্রীর মামলায় স্বামী ও ছয় মাসের সাজাপ্রাপ্ত আস

16

নওগাঁ সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে দুই কলেজ ছাত্র

17

রানা প্লাজা ধসের এক যুগ তিন কারণে কারখানার ত্রুটি সংশোধন কাজ

18

গল্প তবু ঈদ আসে

19

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

20