এস এম শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
প্রকাশঃ 21-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

বরিশালে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ২৫ লক্ষ টাকার চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা

এস এম শফিকুল ইসলাম,জয়পুরহাটঃ

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের বরিশাল অঞ্চলের ২ কোটি ২৫ লক্ষ টাকার বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুন ) সকালে বরিশালে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের নিজস্ব ভবন মিলনায়তনে এ ব্যবসা উন্নয়ন সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক মাসুদ রানা মাসুমের  সভাপতিত্বে বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের  উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, জনপ্রিয় একক বীমা প্রকল্পের উর্ধ্বতন  নির্বাহী  পরিচালক সৈয়দ জাহাঙ্গীর হোসেন আয়নাল, পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক কে এম বিল্লাল হোসেন, আল বারাকাহ্ ইসলামী বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান  ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ মিজানুর রহমান, জিএম আমজাদুল হক টুলু, পপুলার ডিপিএস প্রকল্পের সিনিয়র জিএম সোয়েব আহমেদ দেওয়ান, একক বীমা প্রকল্পের সিনিয়র জি এম মোঃ তানভীর আল নাহিম, জনপ্রিয় বীমা প্রকল্পের ইনচার্জ নাজমুল হোসেন, ইসলামী ডিপিএস প্রকল্পের  জি এম (উন্নয়ন) শহিদুল ইসলাম, আল আমিন বীমা প্রকল্পের ডিজিএম মাসুদ হাসান প্রমুখ। 


ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের হাতে বীমাদাবীর ২ কোটি ২৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

1

পাঁচবিবিতে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

2

কালাইয়ে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

3

আদমদীঘিতে নাশকতা মামলায় যুবলীগের এক কর্মী গ্রেপ্তার

4

জয়পুরহাটে ছাত্রদল নেতা পিয়াল হত্যা: ভাবি-দেবরসহ গ্রেপ্তার ৩

5

আক্কেলপুর জুলাই শহীদদের স্মৃতিতে ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম

6

নওগাঁয় দুদকের অভিযানে মিললো কাজের অসঙ্গতি, অস্বীকার করলেন প্

7

পাঁচবিবিতে একই দিনে ৫ বাড়ীতে দূর্ধষ চুরি

8

পাবনায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ৫৮ লক্ষ ট

9

কাঁচা মরিচের ফলন ভালো হলেও দামে হতাশ নওগাঁর কৃষকরা

10

জয়পুরহাটে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার

11

বেড়াতে এসে রাজশাহী মেয়র লিটনের এপিএস টিটুসহ আওয়ামী ও যুবলীগে

12

কালাইয়ে সবুজ ধানের পাতায় দুলছে কৃষকের স্বপ্ন

13

বাংলাদেশের মাদ্রাসায় প্রযুক্তিশিক্ষা চালু করতে কাতার চ্যারিট

14

চাঁদপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির ২ কোটি ৭৩ লক্

15

খুলনায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ১২ লক্ষ ট

16

ঘুষ ও দুর্নীতির বিভাগীয় মামলায় দণ্ডিত হয়ে পদাবনতি আক্কেলপুর

17

বিপুল পরিমাণ পাথরের মজুদ বিক্রি নেই উৎপাদন দিন দিন বৃদ্ধি পা

18

নওগাঁয় ডাকাত দলের ৩ সদস্যসহ ৮ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত ম

19

শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে কালাইয়ে শিক্ষার্থীদের হ

20